আইপিএল বেটিং এর টাকা না মেটাতে পারায় অপহরণ করে দেহ গুম করার অভিযোগ - The News Lion

আইপিএল বেটিং এর টাকা না মেটাতে পারায় অপহরণ করে দেহ গুম করার অভিযোগ




দি নিউজ লায়ন ;  বাজার থেকে চড়া সুদে আইপিএল বেটিংয়ের জন্য টাকা ধার করে সেই টাকা শোধ দিতে না পারায় এক ব্যক্তিকে প্রথমে বাড়ি থেকে  অপহরণ এবং পরে খুন করে দেহ লোপাটের অভিযোগ উঠল। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বুধবার জঙ্গিপুর মহকুমার অন্তর্গত অর্জুনপুর এলাকায়। প্রাথমিকভাবে পুলিশ একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে তাকে জেরা করে মূল অভিযুক্তের সন্ধান পেতে চাইছেন তদন্তকারীরা। 


যদিও অপহৃত সাদ্দাম শেখকে নৃশংস ভাবে খুন করা হয়েছে বলে পরিবারের লোক দাবি করলেও এ ব্যাপারে এখনও নিশ্চিত নয় পুলিশ বুধবার পর্যন্ত সাদ্দামের কোন খোঁজ পাওয়া যায়নি তার দেহ উদ্ধার হয়নি। এদিন নদীর ধার থেকে তার জামা ও মাফলার মিলেছে বলে  পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অর্জুনপুরের জামাইপাড়ার বাসিন্দা সাদ্দাম পেশায় মুরগির ব্যবসায়ী। আইপিএলের বেটিংয়ের জন্য অর্জুনপুরের শিবনগরের আনোয়ার শেখের থেকে ২২ হাজার টাকা ধার নিয়েছিলেন সাদ্দাম। ভেবেছিলেন বেটিংয়ে জিতে টাকা ফিরিয়ে দেবে। 


কিন্তু হেরে যান সাদ্দাম। যার জেরে ধারের টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলে ২২ হাজার টাকা সুদে আসলে বেড়ে হয় ২ লক্ষ। পরিবার সূত্রে খবর, ওই টাকার দাবিতে আনোয়ার ও তাঁর দলবল সাদ্দামকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। দীর্ঘক্ষন সে বাড়ি না ফেরায়  আশপাশের এলাকায় খোঁজখবর নেয় পরিবার। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। কোথাও হদিশ মেলেনি সাদ্দামের। এরপর নদীর চড়ে মেলে সাদ্দামের মাফলার। 


পুলিশের দ্বারস্থ হয় সাদ্দামের পরিবার। তাঁদের অভিযোগ, খলসি গঙ্গার চড়ে সাদ্দামকে বেঁধে রেখে বেধড়ক মারধর করে আনোয়ারের দলবল। এরপর খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয় দেহ। এ ব্যাপারে জঙ্গিপুর মহকুমা পুলিশ আধিকারিক প্রসেনজিৎ ব্যানার্জি বলেন,"মূল অভিযুক্ত  ও নিখোঁজের খজে তল্লাশি চলছে। আশা করি দ্রুত সাফল্য পাওয়া যাবে"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.